অফলাইন ভূমি পরিমাপ

জমির মাপ, মৌজা ম্যাপআর বণ্টন — এক অ্যাপে

বাহুর মাপ দিলেই শতক, বিঘা, কাঠা, ছটাকের হিসাব। মৌজা ম্যাপের ছবি থেকে দাগের মাপ, CS আর RS মিলিয়ে দেখা, আর ওয়ারিশদের মধ্যে রাস্তা রেখে জমি ভাগ — চৌহদ্দিসহ।

PlotCalc — land measurement for Bangladesh, in Bangla and English.

১০টিজমির একক, শতক থেকে একর
অফলাইনইন্টারনেট ছাড়াই চলে
বাংলাআর ইংরেজি, দুই ভাষায়
পিডিএফমাপ, শিট আর বণ্টননামা
যা যা পারে

জমির হিসাবের সব কাজএক জায়গায়

আমিন, জমির মালিক, ক্রেতা-বিক্রেতা — যার যা দরকার।

জমির মাপ

বাহুর মাপ দিন,হিসাব সাথে সাথে

নকশায় আঁকুন অথবা বাহুর মাপ লিখুন। প্রতিটি বাহু আর কোণের মাপ নকশাতেই দেখা যায়।

  • শতক, বিঘা, কাঠা, ছটাক — একসাথে, ভেঙে ভেঙে
  • যত কোণের জমিই হোক, কর্ণের মাপ দিয়ে নির্ভুল
  • ফলাফল কপি, শেয়ার বা পিডিএফ
মৌজা ম্যাপ

মৌজা ম্যাপের ছবি থেকেইদাগের মাপ

ম্যাপের ছবি তুলুন, স্কেলের দুটি বিন্দু দেখিয়ে দূরত্ব দিন, তারপর দাগের কোণাগুলোতে চাপ দিন।

  • চেইন, লিংক, ফুট বা মিটারে স্কেল
  • বড় করে দেখার লেন্স, কোণা টেনে ঠিক করা যায়
  • মাপা দাগ সরাসরি সংরক্ষণ
প্যান্টোগ্রাফ

CS আর RS ম্যাপমিলিয়ে দেখুন

পুরনো আর নতুন জরিপের ম্যাপ একটির উপর আরেকটি বসান। দুই ম্যাপেই আছে এমন কয়েকটি জায়গা দেখালেই মিলে যায়।

  • কোন দাগের কতটুকু মিলেছে, শতকে আর শতাংশে
  • ভুল চিহ্ন থাকলে অ্যাপ নিজেই জানিয়ে দেয়
  • তুলনার রিপোর্ট পিডিএফে
বিভাজন

ওয়ারিশদের মধ্যেজমি ভাগ করুন

নাম আর অংশ লিখুন — আনা, ভগ্নাংশ, শতাংশ বা নির্দিষ্ট শতক। প্রত্যেকের ভাগ আলাদা রঙে এঁকে দেয়।

  • সামনের দিক বেছে দিন, সবাই রাস্তার মুখ পাবেন
  • চলাচলের রাস্তা আগে আলাদা করে রাখা যায়
  • ভাগের রেখা টেনে সরানো বা ঘোরানো যায়
চৌহদ্দি ও বণ্টননামা

প্রতিটি ভাগেরচৌহদ্দি, এক চাপে

উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম — কোন দিকে কে বা কী আছে, প্রতিটি বাহুর মাপসহ। পুরোটা বণ্টননামা হিসেবে পিডিএফে।

  • প্রত্যেকের অংশ, পরিমাণ আর স্থানীয় এককে মাপ
  • সংরক্ষণ করলে পরে আবার খুলে বদলানো যায়
জমির শিট ও নকশা

সব জমি এক শিটে,মোট দামসহ

কয়েকটি দাগ এক শিটে রাখুন, দর দিন — মোট জমি আর মোট মূল্য এক নজরে। জমিগুলো টেনে সাজিয়ে নিজের নকশাও বানানো যায়।

  • প্রতি শতক, কাঠা বা বিঘা হিসেবে দর
  • শিটের হিসাব পিডিএফে, নকশাসহ
এক মিনিটে দেখুন

প্লটক্যালককীভাবে কাজ করে

স্ক্রিনশট

এক নজরেপুরো অ্যাপ

পাশে সরিয়ে দেখুন।

বাহুর মাপ দিন, হিসাব সাথে সাথে মৌজা ম্যাপের ছবি থেকেই দাগের মাপ CS আর RS ম্যাপ মিলিয়ে দেখুন ওয়ারিশদের মধ্যে জমি ভাগ করুন রাস্তা রেখে ভাগ, সাথে চৌহদ্দি সব জমি এক শিটে, মোট দামসহ জমিগুলো সাজিয়ে নকশা বানান ইন্টারনেট ছাড়াই চলে, সব মাপ থাকে জমা
আরও যা আছে

ছোট ছোট কাজেরদরকারি টুল

একক রূপান্তর

যেকোনো এককের মাপ অন্য সব এককে, সাথে সাথে।

খতিয়ান ও ভূমি তথ্য

খতিয়ানের চিহ্ন আর জমির কাগজপত্রের সহজ বাংলা ব্যাখ্যা।

তুলনা ও ইতিহাস

আগের সব মাপ খুঁজুন, দুটি জমি পাশাপাশি তুলনা করুন।

যে এককে চানসেই এককে

শতকdecimal বিঘাbigha কাঠাkatha ছটাকchatak একরacre হেক্টরhectare বর্গফুটsq ft বর্গমিটারm² বিঘা — ময়মনসিংহ কাঠা — ময়মনসিংহ

আপনার জমির তথ্যআপনার ফোনেই থাকে

কোনো অ্যাকাউন্ট লাগে না। মাপ, নকশা আর শিট সব আপনার ফোনে সংরক্ষিত থাকে, কোনো সার্ভারে যায় না। বিস্তারিত পড়ুন গোপনীয়তা নীতিতে। অ্যাপের পুরো সোর্স কোড গিটহাবে খোলা।

প্লটক্যালক

আজই শুরু করুনগুগল প্লেতে ফ্রি